গেমিং পিসি নিয়ে অনেক পোষ্ট হয়েছে। যে কেও অল্প কিছু জেনেই গেমিংপিসি নিয়ে পোষ্ট শুরু করে দেয়। যারা গেমিং সম্পর্কে জানেনা তারা এইসব পোষ্ট এর কারনে গেমিং সম্পর্কে ভুল ধারনা নিয়ে থাকে। ভেবেছিলাম পোষ্ট করব না, কিন্তু না করে এরপারলাম না। তাই গেমিংপিসি আমি এই পোষ্টটি করছি।গেমিং এর জন্য এর পার্টসগুলো সঠিক ভাবে সিলেক্ট করতে হবে। গেমিংএর প্রাণ হল প্রসেসর ও গ্রাফিক্সকার্ড। এরপর রয়েছে মাদারবোর্ড, রেম, মনিটর, কাসিং, পাওয়ারসাপ্লাই,মাউস ও কিবোর্ড। এগুলো সম্পর্কে ভাল ধারনা থাকতে হবে। যদি বেশি ধারনা না থাকে তবে গেমিংপিসি কিনতে একজন এক্সপার্টকে সাথে নিতে হবে। না হলে দোকানদার আপনাকে ভাল করে বাঁশ দিবে।প্রসেসরবর্তমানে প্রসেসরের মধ্যে রয়েছে ইন্টেল এবং এএমডি তবে গেমিং এর জন্য ইন্টেল পারফেক্ট। যদিও দামে এবং কিছু ক্ষেত্রে এএমডি ইন্টেল থেকে এগিয়ে কিন্তু ওভারল পারফমেন্সে ইন্টেল এগিয়ে। তাই আমি গেমিং এর জন্য ইন্টেলকে বেছে নিয়েছি।প্রসেসরের ক্ষেত্রে আপনি কোর আই ৩/৫/৭ ২য় অথবা ৩য় জেনারেশন আপনি চোখ বুঝে নিতে পারেন।পারফেক্ট হবে কোর আই ৫যদি বাজেট বাড়াতে পারেন তবে নিতে পারেন কোর আই ৭আর যদি বাজেট কম হয় তবে নিতে পারেন কোর আই ৩গ্রাফিক্সকার্ডগেমিং গ্রাফিক্স কার্ড ছাড়া যেন অচল। কিন্তু আমাদের অনেকের গ্রাফিক্স কার্ড সম্পর্কে তেমন ধারনা নেই। প্রসেসরে যেমন ইন্টেল এবং এএমডি, তেমনি গ্রাফিক্সকার্ডের বেলায় রয়েছে এএমডি রাওডেন ও এনভিডিয়া। এএমডি রাওডেন ও এনভিডিয়া দুটোর পারফমেন্স একই শুধু ১৯/২০ ওভারলে কেউ কারো থেকে কম নয়। তাই আপনি এখানেও যে কোন একটি আপনার বাজেট অনুযায়ী নিতে পারেন।এএমডির সর্বশেষ সিরিজ হচ্ছে এইচডি ৭৯০০এনভিডিয়া ক্ষেত্রে জিটিএক্স ৬০০আপনাকে ৩ডির গেমিং এর জন্যএএমডির ৫৭০০/৬৭০০/৭৭০০ বা তার উপরের সিরিজের দিকে যেতে হবে। এবংএনভিডিয়ার ক্ষেত্রে জিটিএক্স ৪০০ বা তার উপরের সিরিজ।এর কম হলে চলবে কিন্তু আসল ৩ডি পারফমেন্সটি পাবেন না।ভাল ব্র্যান্ডগুলো হলঃ gigabyte, msi, sapphire, asus,xfxমাদারবোর্ডভাল পারফমেন্স পেতে হলে একটি ভাল মাদারবোর্ড কিনতে হবে। ইন্টেলের ২য় এবং ৩য় জেনারেসন জন্য সকেট ১১৫৫ যা উভয় সাপোর্ট করবে।ভাল মাদারবোর্ডের ক্ষেত্রে আপনাকে পিসিআইই স্লটের সংখ্যা দেখে নিতে হবে। এখন সব গ্রাফিক্সকার্ডই পিসিআইই এক্স১৬ স্লটের। আপনি যদি একের অধিক গ্রাফিক্সকার্ড লাগাতে চান তবে আপনাকে একাধিক পিসিআইই স্লটের মাদারবোর্ড কিনতে হবে। এবং নতুন সবমাদারবোর্ডে ইউএসবি ৩.০ রয়েছে। সাউন্দের ক্ষেত্রে দেখতে হবে তা ৬ কিংবা ৮ চ্যানেল সাপোর্ট করে কিনা। এছাড়াও কিছু মাদারবোর্ডে বিলট ইন ওয়াইফাই, ব্লুটুথ রয়েছে।ভাল ব্র্যান্ডগুলো হলঃ gigabyte, msi, asusরেমগেমিং এর জন্য আপনি ডিডিআর ৩ এর /১৬০০/১৮৩৩/২০০০/২১৩৩ মেগাহার্জ নিতে পারেন। ১৩৩৩মেগাহার্জ না নেওয়াই ভাল। বাজেটের মধ্যে ১৬০০মেগাহার্জ নিতে পারেন। তবে বাজেট বেশি হলে ১৮৩৩/২০০০/২১৩৩ মেগাহার্জ নিতে পারেন।ভাল ব্র্যান্ডগুলো হলঃ corsair, transcend, twinmos, a-data, apacer,মনিটরমনিটর কেনার ক্ষেত্রে আপনাকে দেখে নিতে হবে এর ব্রাইটনেস, কন্ট্রাস্ট রেশিও এবং রেসপন্স টাইম। রেজুলেসনের ক্ষেত্রে আপনাকে ১৯২০*১০৮০ বেছে নিতে হবে। যত বড় মনিটর নিবেন গেমিং এ তত মজা পাবেন। সাইজ ২১.৫" থেকে ২৭" পর্যন্ত। বাজারে এখন ৩ডি মনিটর পাওয়া যায় তবে দাম একটু বেশি।ভাল ব্র্যান্ডগুলো হলঃ samsung, lg, asus, dell, viewsonic, acerকেসিং ও পাওয়ারসাপ্লাইআমারা প্রায় কেসিং এর ক্ষেত্রে কম গুরুত্ব দেই। এবং পাওয়ারসাপ্লাই এর ব্যাপারেতো আরও কম। ভাল গেমিং পিসির জন্য ভাল কেসিং দরকার,ব্র্যান্ডের কেসিংগুলোর দাম একটু বেশি। তাই গেমিং পিসি কিনতে হলে আপনাকে আলাদা বাজেট রাখতে হবে কাসিং ও পাওয়ারসাপ্লাই এর জন্য। এখানে কৃপণতা করবেন তো পরে মরবেন। আপনার পিসির পাওয়ারসাপ্লাই কত ওয়াটের লাগবে তা জানার জন্য :www.extreme.outervision.com/psucalculatorlite.jspভাল ব্র্যান্ডগুলো হলঃ gigabyte, thermaltake, xfxমাউস ও কিবোর্ডগেমিং এর জন্য আলাদা গেমিং মাউস ও কিবোর্ড রয়েছে। দাম একটু বেশি।ভাল ব্র্যান্ডগুলো হলঃ logitech, a4-tech, gigabyte, genius,হার্ডডিস্কগেমিং এর জন্য আলাদা হার্ডডিস্ক রয়েছে, যেগুলো সাধারণ হার্ডডিস্ক থেকে দাম একটুবেশি।ভাল ব্র্যান্ডগুলো হলঃ western digital black, blue, greenপিসি কেনার ক্ষেত্রে সবসময় ভাল জিনিসগুলো কিনবেন। আর ভাল জিনিসের দাম সবসময় একটু বেশি থাকে।
No comments:
Post a Comment