ভুয়া লাইকের বিরুদ্ধে
যুদ্ধে জয়ী হওয়ার আভাস দিয়েছে
ফেসবুক। ফেসবুক জানিয়েছে, ভুয়া
লাইক নিয়ে ব্যবসা করছে, এমন অনেকেই
তাদের ভুয়া লাইকের কারবার বন্ধ
করতে বাধ্য হচ্ছে।
ভুয়া লাইক শনাক্ত করতে অত্যাধুনিক
প্রযুক্তির আশ্রয় নিয়েছে ফেসবুক। এই
প্রযুক্তি ব্যবহার করে সন্দেহজনক লাইক
শনাক্ত করার ক্ষেত্রে বেশ সফল হয়েছে
সামাজিক যোগাযোগ মাধ্যমটি।
ফেসবুকের অত্যাধুনিক এই প্রযুক্তি
ম্যালওয়্যার কিংবা ভুয়া অ্যাকাউন্ট
ব্যবহার করে যে লাইক ব্যবসা হয়ে
আসছিল, তার বিরুদ্ধে যুদ্ধে রাখছে
গুরুত্বপূর্ণ ভূমিকা।
ফেসবুকের নিরাপত্তা প্রকৌশলী এইচ
কেরেম জানান, "ভুয়া লাইকের
কারবারিরা নিয়মিতই নিত্যনতুন
কৌশল উদ্ভাবন করছে। আর তাই আমরাও
প্রতিনিয়তই নতুন নতুন প্রযুক্তি যুক্ত করছি
তাদের প্রতিরোধ করতে।"
বিভিন্ন পেজ থেকে ভুয়া লাইক
অপসারণের পাশাপাশি সে সকল
পেজের অ্যাডমিনকেও বিষয়টি
সম্পর্কে অবহিত করা হয়েছে বলে
জানান কেরেম। তবে সমগ্র ফেসবুকে এই
ভুয়া লাইকের পরিমাণ খুবই কম।
ভুয়া অ্যাকাউন্ট থেকে দেওয়া লাইক
ফেসবুক ব্যবহারকারী, বিজ্ঞাপনদাতা
এবং স্বয়ং ফেসবুকের জন্য ক্ষতিকর বলে
মন্তব্য করেন কেরেম। "ভুয়া লাইকের
হোতাদের শনাক্ত করে ব্যবস্থা নিতে
বেশ কঠোর অবস্থানে আছে ফেসবুক।
কারণ বিভিন্ন ব্যক্তি কিংবা ব্যবসা
প্রতিষ্ঠান যারা আমাদের প্ল্যাটফর্ম
ব্যবহার করে, তারা সত্যিকারের
ফলাফল চায়।", মন্তব্য করেন কেরেম।
Monday, April 20, 2015
ফেসবুকে কমছে ভুয়া লাইক
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment